পাঠকের ছবি (১৯ ফেব্রুয়ারি ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit fishroad-app.com for more information.
বোরো ধানের বীজতলা। কয়েক দিন পর চারা রোপণের উপযোগী হবে। শাকচর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলাএভাবেই কাঠ ফেলে নদীর জায়গা দখল করে ফেলেছেন ব্যবসায়ীরা। কয়েক বছর আগে এ অপরাধে তাদের কাঠ নিলামে বিক্রি করা হয়। তাতে ৩০ লোখ টাকা কাঠ ব্যবসায়ীদের গচ্ছা যায়। তারপরও থেমে থাকেনি নদীর পাড় দখল। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি গুদারাঘাট থেকে ৭ ফেব্রুয়ারি তোলা হয়েছেকাঠের সাঁকো। বওলাতলা, সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাফসলের খেতে আশ্রয় নিতে হবে মুক্তির জন্য। জীবনের জন্য বরাদ্দকৃত সময়ের অপচয় রোধ করে ফসলের সঙ্গে সখ্য গড়তে হবে। প্রকৃতি উজাড় করে স্বস্তি দেয়, আমরা তা না চিনে কৃত্রিমতায় গা ভাসাই। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাভোর থেকেই জমে ওঠে এই গেইট বাজার। বাদুয়ারচর রেলগেট–সংলগ্ন এই বাজার থেকে মানুষ শাকসবজি, মাছ-মাংসসহ দৈনন্দিন কাজের প্রয়োজনীয় সব সদাই কিনতে পারে। স্থানীয় লোকজন ছাড়াও সকালে হাঁটতে আসা মানুষজনও এই বাজার থেকে নিত্য সদাই কিনে নিয়ে যায়। বাদুয়ারচর, হাজীপুর, নরসিংদীএকটা ছোট খালের মতো দেখতে হলেও এটা ছোট নদীর সঙ্গে সংযুক্ত। এখানে মাছের সন্ধানে কিছু স্থানীয় মালয়েশিয়ান। ইউনিভার্সিটি অব মালয়, মালয়েশিয়া, ৪ ফেব্রুয়ারি ২৬পড়ন্ত বেলায় চঞ্চল কর্ণফুলীর কিনারায় দুটি স্থির নৌকা। কাপ্তাই, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাউপকূলীয় বাঁধ যা নদী তীরবর্তী মানুষের জীবন ও প্রয়োজনীয় মালামাল রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সেই বাঁধ তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাকেরগঞ্জ, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলামাথা নিচু, তবু চিন্তাগুলো দূরে কোথাও। একই আসনে তিনজন, তিনটা আলাদা জগৎ। মেট্রোরেল, ঢাকা