সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের

· Prothom Alo

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা–লড়াই যতই শেষের দিকে এগোচ্ছে, উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে গতকাল রাতের পর শিরোপা–রেসে আপাতত কিছুটা এগিয়ে থাকল আর্সেনালই। নিজেদের ম্যাচে জয় এবং প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ড্রয়ের কারণেই মূলত আর্সেনালের এই এগিয়ে থাকা। ব্রাইটনের মাঠে আর্সেনালের জয় ১–০ গোলে আর নটিংহাম ফরেস্টের বিপক্ষে সিটি ড্র করেছে ২–২ গোলে।

Visit asg-reflektory.pl for more information.

ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচে মূল্যবান ২ পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে গেল দুইয়ে থাকা সিটি। পেপ গার্দিওলার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে আর্সেনালের তুলনায়। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।

ব্রাইটনের মাঠে জেতার জন্য বেশ কষ্টই করতে হয় আর্সেনালকে। ৯ মিনিটে বুকায়ো সাকার করা গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দেয় ‘গানার’দের। এই গোলে অবশ্য ব্রাইটনের গোলকিপার বার্ট ফেরব্রুগেনের ভুলও ছিল চোখে পড়ার মতো। তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। গোলটি বাদ দিলে ম্যাচে বল দখল ও শটের দিক থেকে এগিয়ে ছিল স্বাগতিক ব্রাইটনই।

আর্সেনাল ডেড বল থেকে গোল করলেই বোনাস পান সেট–পিস কোচ

সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত আর্সেনাল (৯ জয়, ৩ ড্র)। গত ৬ ডিসেম্বর ভিলা পার্কে হারের পর আর প্রতিপক্ষের মাঠে আর কোনো ম্যাচে হারেনি তারা। আরতেতার অধীন এটি প্রতিপক্ষের মাঠে আর্সেনালের দীর্ঘতম অপরাজিত যাত্রা।

গার্দিওলার হতাশা

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আরতেতা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘গত কয়েক সপ্তাহে যা গেছে, তারপর এই ম্যাচটা খুব কঠিন ছিল। প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচই আলাদা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ছেলেরা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা অসাধারণ।’

অবনমন–শঙ্কায় থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে দুবার লিড নিয়েও সিটি শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। লড়াকু পারফরম্যান্সে অবনমন অঞ্চলের আশাপাশে থাকা নটিংহাম ঠিকই ড্র আদায় করে নেয়।

আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলে খুশি গার্দিওলা, মিলনারের রেকর্ড

ইতিহাদে ম্যাচের ৩১ মিনিটে সিটিকে এগিয়ে দেন আন্তোনি সেমেনিও। বিরতির পর ৫৬ মিনিটে নটিংহামকে সমতায় ফেরান মরগান গিভস–হোয়াইট। ৬২ মিনিটে সিটিকে ফের এগিয়ে দেন রদ্রি। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি তারা। এলিয়ট অ্যান্ডারসনের গোলে ৭৬ মিনিটে ফের সমতায় ফেরে নটিংহাম এবং শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

ম্যাচের পর ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি, তাদের (আর্সেনাল) চেয়ে একটি ম্যাচ কম খেলেছি। সামনে এখন নিউক্যাসল (এফএ কাপ ম্যাচ)। আমি সব সময় পরের ম্যাচটাই ভাবি। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে এটা ভালো পারফরম্যান্স ছিল। অনেক ইতিবাচক দিক আছে। উন্নতির জায়গা অবশ্যই আছে, তবে মোটের ওপর বেশ ভালো।’

বড় ব্যবধানে জিতেছে চেলসি

একই রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম হার দেখেন মাইকেল ক্যারিক। সেন্ট জেমস পার্কে ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে খেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ক্যারিকের দল। হেরে গেছে ২–১ গোলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডাইভ দেওয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব রামসি। জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের চারে থাকা অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে চেলসি আর ছয়ে নেমে গেছে লিভারপুল।

Read at source