আরএফএল গ্রুপে ৩০০ সেলস এক্সিকিউটিভের চাকরি, শহরে শহরে সাক্ষাৎকার

· Prothom Alo

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ তাদের রিটেইল চেইন শোরুমগুলোর জন্য ‘সেলস এক্সিকিউটিভ’ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩০০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।

যোগ্যতা ও শর্তাবলি—

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ অন্তত ২.০০)।

Visit asg-reflektory.pl for more information.

বয়স ও উচ্চতা: ১৮ থেকে ৩০ বছর। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

বিশেষ নির্দেশনা: শুধু ঢাকা জেলার শোরুমের জন্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিচ্যুত প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, আবেদনের নিয়ম ও বাছাইপ্রক্রিয়া যেভাবে

বেতন ও সুযোগ-সুবিধা—

মাসিক বেতন ১২,০০০ থেকে ১৯,০০০ টাকা। এ ছাড়া সেলস কমিশন, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড এবং বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ (সকাল ৯:৩০ মিনিট)

নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের নিচের ঠিকানায় উপস্থিত থাকতে হবে:

  • ঢাকা: মতিঝিল ইত্তেফাক মোড় (আর কে মিশন রোড), প্রপার্টি হাইটস (১১ ও ১৬ মার্চ)।

  • কুমিল্লা: সদর দক্ষিণ, আরএফএল ডিপো, মাটিয়ারা (১১ মার্চ)।

  • দিনাজপুর: ফুলবাড়ী মহাসড়ক, মোশারফ মেনশন (৮ মার্চ)।

  • যশোর: উপশহর নিউমার্কেট, প্লট নং-২৫৭ (১৪ মার্চ)।

  • কক্সবাজার: কলাতলী বিচ রোড, নিটল বে রিসোর্ট (১৫ মার্চ)।

  • সিলেট: উপশহর ব্লক-এফ, হাসনা ভিলা (১৭ মার্চ)।

যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি

সঙ্গে যা আনতে হবে

সাক্ষাৎকারের সময় সব পরীক্ষার মূল সনদ ও ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, আপডেট সিভি, ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন সঙ্গে আনতে হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

Read at source