দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

· Prothom Alo

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Visit truewildgame.online for more information.

আজ রোববার দুপুরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ নামঞ্জুর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী তাসলিমা জাহান বলেন, এই মামলায় আনিস আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয় গত ২৫ ফেব্রুয়ারি। আদালত শুনানির জন্য আজ (৮ মার্চ) দিন রেখেছিলেন। আজ শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত।

এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন আইনজীবী তাসলিমা জাহান। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

Read at source