জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

· Prothom Alo

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মুখে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ রোববার এ চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে।

Visit asg-reflektory.pl for more information.

তবে এরপরও দেশের বিভিন্ন পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুত বৃদ্ধি, খোলা বাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ অবস্থায় এসব ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

জেনারেটরের ডিজেলের জন্য ফিলিং স্টেশনে গ্যালন ও বোতল নিয়ে গ্রাহকদের অপেক্ষা। মোহাম্মদপুর, ৮ মার্চ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ্তএর মধ্যে তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে গিয়ে তেল পাওয়া যায়নি, গতকাল থেকেই তেল নেই। তবে কিছুক্ষণের মধ্যেই এটি চালু হওয়ার কথা। সবকিছু মেনে চালু আছে তেজগাঁওয়ের ক্লিন ফুয়েল। একই এলাকার আরএস এন্টারপ্রাইজে গতকাল রাত থেকে তেল নেই। তেল নেই রয়েল ফিলিং স্টেশনেও। মহাখালীর তশোফা ফিলিং স্টেশনেও তেল নেই । একই এলাকায় সোহাগ ফিলিং স্টেশন সাড়ে ৩ হাজার লিটার অকটেন মজুত করে রেখেছিল। তেল পরিমাপ করার পর এটি চালু করা হয়। সব নিয়ম মেনে তেল সরবরাহ চালু আছে ইউরেকা ফিলিং স্টেশনে।

Read at source