নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স চালু হয়নি
· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালুর ঘোষণা দিয়েছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে আজ সেটি চালু হয়নি।
Visit betsport.cv for more information.
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ আজ দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মেসবাহ উদ্দিন আহমেদ জানান, শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারের শাখাটি কারিগরি কারণে চালু করা যায়নি। সেটি শিগগিরই চালু করা হবে।
ঈদে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের পর্দা উঠছেএই শাখায় মোট তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলের আসন ১৭৮টি করে, আরেকটি হলে থাকছে ৭৫টি আসন।
মেসবাহ উদ্দিন আহমেদ জানান, চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা চালু হয়েছে।
নগরীর ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। ৭২ ও ১৬ আসনের দুটি হল–সংবলিত এই মাল্টিপ্লেক্সটি অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স। এখন থেকে এটি স্টার সিনেপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
২০২২ সালে চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে চালু হয় স্টার সিনেপ্লেক্স।