স্বাধীনতা দিবসে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
· Prothom Alo

২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ২০২৬ সালে এসে পূর্ণ হয়েছে স্বাধীনতার ৫৫ বছর। এটি হাজার বছরের বাঙালি জাতির কাছে সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতা থেকে মুক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাতটায় প্রথম আলোর নোয়াখালী অফিসে উপস্থিত বন্ধুসভার বন্ধুরা। এরপর সবাই মিলে পৌঁছান জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Visit sportbet.reviews for more information.
স্বাধীনতা দিবসে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ।এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজের রহমান, সুমন নূর, হোমিওপ্যাথিক চিকিৎসক করবী রানী দাস, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সভাপতি আসিফ আহমেদ, সহসভাপতি মো. শিমুল, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শান্ত চন্দ্র দে প্রমুখ।
প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা