স্মৃতিস্তম্ভে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

· Prothom Alo

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৬ মার্চ সকাল ৮টায় জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুসভার সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Visit moryak.biz for more information.

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, ‘স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে নিজের ভাষায় কথা বলা এবং নিজের অধিকার আদায় করা। আজকের এই দিনে আমরা সেই সব বীরদের স্মরণ করছি, যাঁদের ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন দেশে বাস করছি। তরুণ সমাজকে অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।’

উপদেষ্টা শফিকুল আলম ভোতা বলেন, ‘আমাদের মা-বোনদের যে মহান আত্মত্যাগ এই স্বাধীনতার পেছনে রয়েছে, তা যেন কখনো ভুলে না যাই। নারীদের ক্ষমতায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনই ছিল স্বাধীনতার অন্যতম লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা যেভাবে জাতীয় দিবসগুলো পালন করে, তা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। আমরা চাই এই তরুণেরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হোক।’

সভাপতি মাসরুফা নাফি বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা না থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আমরা প্রতিবছর ২৬ মার্চ এখানে আসি শহীদদের প্রতি ভালোবাসা জানাতে। আজ আমরা শপথ করছি যে দেশ ও জাতির প্রয়োজনে বন্ধুসভা সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আমাদের কাজের মাধ্যমে বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, ম্যাগাজিন সম্পাদক ওজিফা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক মিরাজুল ইসলাম ,বন্ধু নয়ন আহমেদ ও অন্যান্য বন্ধুরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

Read at source