যান্ত্রিক জীবন থেকে খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নিল ‘দ্য ফ্লো ফেস্ট’
· Prothom Alo

এ সময়ে খেলার আনন্দ যেন ভুলতেই বসেছে কিশোরেরা। সেই হারিয়ে যাওয়া আগ্রহ ফিরিয়ে আনতেই হোলিস্টিক ওয়েলবিয়িং নিয়ে কাজ করা ‘দ্য ফ্লো ফেস্ট’ আয়োজন করে একটি ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট।
হোলিস্টিক ওয়েলবিয়িং নিয়ে কাজ করা ‘দ্য ফ্লো ফেস্ট’ আয়োজন করে একটি ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। এ সময়ে খেলার আনন্দ যেন ভুলতেই বসেছে কিশোরেরা। সেই হারিয়ে যাওয়া আগ্রহ ফিরিয়ে আনতেই যনিবার সকালে ঢাকার উত্তরায় টার্ফ টেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় শতাধিক কিশোর। মুঠোফোন ও ভার্চু৵য়াল জগৎ থেকে কিছু সময়ের জন্য দূরে সরে এসে তারা মেতে ওঠে বাস্তব খেলার মাঠে, বন্ধুত্বে আর প্রাণবন্ত আড্ডায়। ২৮ মার্চ অনুষ্ঠিত এই কমিউনিটি হাইস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি স্কুল। সকালজুড়ে চলা খেলায় ছিল প্রতিযোগিতার উত্তেজনা, আবার একই সঙ্গে ছিল নতুন বন্ধু তৈরি ও পারস্পরিক সংযোগের সুযোগ।
Visit syntagm.co.za for more information.
তাদের লক্ষ্য ছিল তরুণদের স্বাস্থ্যকর অভ্যাসে উৎসাহিত করা, স্ক্রিন-নির্ভরতা কমানো এবং ইতিবাচক, মাদকমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলা। আয়োজকদের মতে, গত বছর পরিচালিত এক জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক তরুণ একাকিত্ব ও উদ্বেগে ভুগছে। সেই প্রেক্ষাপট থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে খেলাধুলাকে ব্যবহার করা হয়েছে সংযোগ ও মানসিক সুস্থতার মাধ্যম হিসেবে।
টুর্নামেন্টে অংশ নেয় স্কলাস্টিকা মিরপুর ক্যাম্পাস, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সানবিমস, আগা খান একাডেমি, ঢাকা; ডিপিএস স্কুল, ঢাকা এবং স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা।
মিশ্র দল গঠন করে তারা খেলায় অংশ নেয় এবং খেলা শুরুর আগে ছিল ওয়ার্মআপ ও পরিচিতি পর্ব। খেলা শেষ হলেও অনেকেই মাঠ ছাড়েনি। তারা নতুন বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে, নম্বর বিনিময় করেছে এবং এই বাস্তব অভিজ্ঞতাকে উপভোগ করেছে।
‘দ্য ফ্লো ফেস্ট’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, তরুণদের সহনশীলতা ও সামগ্রিক সুস্থতা গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের এক ছ্যদের নিচে আনার সবচেয়ে দারুণ কৌশল বা উদ্যোগ বলে তিনি মনে করেন।
এই আয়োজনের মাধ্যমে ‘দ্য ফ্লো ফেস্ট’–এর উদ্দেশ্য ছিল—স্ক্রিনের বাইরে একটি বাস্তব জগৎ আছে, যেখানে সংযোগ, আনন্দ ও সুস্থতার জায়গা এখনো অটুট—এটা আরেকবার এই কিশোরদের অনুধাবন করানো। ভবিষ্যতে ঢাকার বিভিন্ন স্থানে এমন আরও আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট’।
ছবি: দ্য ফ্লো ফেস্ট