পুনঃখননের উদ্যোগ, করতোয়া কি আগের রূপে ফিরবে

· Prothom Alo

বগুড়ার করতোয়া নদী পুনঃখননের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পুনঃখনন করা হবে নদীটির ২৩০ কিলোমিটার গতিপথ। এ জন্য ১ হাজার ১২২ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নদীটি পুনঃখনন করা হলে তাতে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরে আসবে। তাতে সংশ্লিষ্ট এলাকার সেচসুবিধা যেমন বাড়বে, তেমনি বন্যা নিয়ন্ত্রণ, নদীর তীর ভাঙন ও দখল-দূষণ প্রতিরোধ করা যাবে। পরিকল্পনা কমিশনের সূত্রে জানা যায়, বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন এ প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

ছবির গল্প: পুনঃখননের উদ্যোগ, করতোয়া কি আগের রূপে ফিরবে
Photostory_Krotawa River_Dredging_Bogra_pfoto_Shoel Rana 06042026
সেকশন: ছবি, বাংলাদেশ
ছবির গল্প



১.

Visit moryak.biz for more information.

পানি কমে যাওয়ায় আবর্জনায় পূর্ণ করতোয়া বগুড়ার নাটাইপাড়া এলাকায় নদীর তীরে আগুন দিয়ে বর্জ্য পোড়ানো হচ্ছে বগুড়া শহরের মালতিনগর এসপি সেতু এলাকায় শুকিয়ে যাওয়া করতোয়া নদীবগুড়া শহরের মালতিনগর এসপি সেতু এলাকায় ‍দূষণে বিপন্ন করতোয়া নদী বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের পেছনে নদীতে নৌকা চালাচ্ছেন মাঝি বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় নদীতে বেঁধে রাখা জেলেনৌকা জহুরুল ইসলাম ঘাটটির কোনো অস্তিত্বই নেই। সেখানে ফেলে রাখা হয়েছে ময়লা–আবর্জনা বগুড়া শহরের বুকচিরে বহমান করতোয়া নদী বগুড়া সদরের শাখারিয়া বনমালিপাড়ার কাঁঠালতলা এলাকায় আঁকাবাঁকাভাবে বহমান করতোয়া নদী বগুড়া সদরের শাখারিয়া বনমালিপাড়ার কাঁঠালতলা এলাকায় করতোয়া নদীজুড়েই কচুরিপানায় ভরে গেছে বগুড়ার শিবগঞ্জ হাট এলাকায় করতোয়া নদীর ধারা শীর্ণ হয়ে রূপ নিয়েছে ধানখেতে

Read at source