পাহাড়ে উৎসবের রং

· Prothom Alo

রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান সাংলাং, বিষু, চাংক্রাই, পাতা ও বাংলা নববর্ষ উৎসব ২০২৬’। রাঙামাটি সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী ঘিলে খারা ও বাচ খরম দৌড়ের মতো ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই আনন্দ আয়োজন ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

Visit somethingsdifferent.biz for more information.

বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি বেলুন উড়িয়ে ‘উৎসব ২০২৬’-এর শুভ উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান কোমর তাঁতে ঐতিহ্যবাহী পোশাক বুনে চলেছেন পাহাড়ি নারীরা বাঁশ ও বেতের তৈরি বাহারি সব হস্তশিল্পের সম্ভার নিয়ে মেলায় প্রদর্শনী ঐতিহ্যবাহী ‘বাচ খরম’ বা বাঁশের ওপর ভর করে হাঁটার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা ঢাক-ঢোলের তালে মেলা প্রাঙ্গণে ত্রিপুরা জাতিসত্তার ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য পরিবেশনা শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ‘ঘিলে খারা’ খেলায় মেতে উঠেছেন নারীরা মেলা প্রাঙ্গণে চলছে ঐতিহ্যবাহী ‘ঘিলে খারা’ নিপুণ হাতের রঙিন বাঁশের ‘ফুল ঝুরি’র পসরা সাজিয়ে বসেছেন কারিগরেরা

Read at source