ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাঠানো মার্কিন অস্ত্র গায়েব, চটেছেন ট্রাম্প

· Prothom Alo

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেসব অস্ত্র মাঝপথে গায়েব করে ফেলা হয়েছে এবং তা যথাযথ ব্যক্তিদের হাতে পৌঁছায়নি। যারা অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে, তাদের ‘চড়া মূল্য দিতে হবে’। সোমবার এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান: গোয়েন্দা রিপোর্ট

ট্রাম্পের এই মন্তব্য মূলত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর আগের দিনই অস্ত্র সরিয়ে নেওয়ার জন্য তিনি তাদের দায়ী করেছিলেন। তবে সোমবারের বক্তব্যে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।

Visit esporist.org for more information.

হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সমরাস্ত্রগুলো মূলত সরকারবিরোধী বিক্ষোভকারীদের জন্য পাঠানো হয়েছিল, যাতে তাঁরা ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করতে পারেন।

মার্কিন সেনাপ্রধানকে হঠাৎ কেন পদত্যাগ করার নির্দেশ দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

এর আগে গত জানুয়ারিতে ইরানে যখন গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ‘সাহায্য আসছে’। সে সময় তিনি বিক্ষোভকারীদের রাস্তায় নেমে সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকারি দমন-পীড়নে হাজার হাজার মানুষের মৃত্যুর পর ট্রাম্প তখন পিছিয়ে যান। এর কয়েক সপ্তাহ পর অবশ্য ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন তিনি।

ইরানের এখনো অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুত আছে: মার্কিন গোয়েন্দা তথ্যট্রাম্প চাইলেই কি ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারবেন

Read at source