মারামারি ও ঘুষ দেওয়ার অভিযোগে ম্যাগুয়ারের ১৫ মাসের কারাদণ্ড

· Prothom Alo

২০২০ সালের আগস্টে গ্রিসের মাইকোনোস দ্বীপে ঘটে যাওয়া এক ঘটনার জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত (সাসপেন্ডেড) কারাদণ্ড দিয়েছেন গ্রিসের এক আদালত।

এর আগে ২০২০ সালে এই ইংলিশ ফুটবলারকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে সময় বারবার শারীরিক হামলা, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ম্যাগুয়ারকে।

Visit xsportfeed.quest for more information.

রায় ঘোষণার পরদিনই ম্যাগুয়ারের আইনজীবী দল ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গ্রিসের আইন অনুযায়ী আপিল করার ফলে আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলাটিতে পূর্ণাঙ্গভাবে নতুন করে বিচারের পথ তৈরি হয়।

হ্যারি ম্যাগুয়ার: এভাবেও ফিরে আসা যায়

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার এই পুনর্বিচার স্থগিত করা হয়। শেষ পর্যন্ত বুধবার সিরোস দ্বীপে আবার বিচারপ্রক্রিয়া শুরু হয়। এবার আদালত সিদ্ধান্তে এসেছেন যে হ্যারি ম্যাগুয়ার মৃদু হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী। তবে অপরাধের মাত্রা তুলনামূলক কম হওয়ায় তাঁর সাজা কমিয়ে ১৫ মাস করা হয়েছে।

২০২০ সালে সাইরোসের আদালত থেকে বের হচ্ছেন ম্যাগুয়ার।

স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, বুধবার কোর্টে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে শুধু একজনই উপস্থিত ছিলেন। গ্রিসের আইনজীবীদের মতে, বাকি দুই পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকার প্রয়োজন ছিল না, কারণ তারা ইতিমধ্যে লিখিত বিবৃতি দিয়েছেন।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ার সব অভিযোগ অস্বীকার করছেন এবং এই রায়ের বিরুদ্ধে তিনি গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন। নিজের নাম আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরিষ্কার করতে চান বলে আদালতের বাইরে সমঝোতার কয়েকটি সুযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন।

পুলিশকে লাথি মেরে আবার ঘুষ সেধেছিলেন ম্যাগুয়ার

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই দলে ছিলেন। তবে এই ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড।

Read at source